নরসিংদীতে অটোরিকশা চালক সারোয়ার হোসেন (২২) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ৩৬ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাটারিচালিত অটোরিকশা (বিভাটেক) এবং বিক্রি করে দেওয়া চারটি ব্যাটারিও উদ্ধার করা হয়।